ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 18 March, 2022, 11:08 AM

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

ময়মনসিংহের তারাকান্দায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে তার শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ মার্চ) সিলেট শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাবুল মিয়া তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের বাসিন্দা।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধর্ষণের অভিযুক্ত আসামি বাবুল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও থানা সুত্রে জানা যায়, ৫ জানুয়ারি ওই গৃহবধূকে বড়ির পাশে সেচ মর্টার ঘরে নিয়ে নিয়ে যান শ্বশুর। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনা কাউকে বললে ওই নারীকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন বাবুল।

পরে ৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী বাদী হয়ে বাবুল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগ তদন্ত করে ধর্ষণের সত্যতা পায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সাইদুর রহমান বলেন, গোপন সংবাদে তথ্য মেলে আসামি বাবুল সিলেটে আছে। অভিযান চালিয়ে সিলেটের কোতোয়ালী থানার বাগবাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status