ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৫ বছর বয়সে জুনিয়র এমবিএ ডিগ্রি অর্জন বাংলাদেশি কিশোরীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 18 March, 2022, 12:26 AM

১৫ বছর বয়সে জুনিয়র এমবিএ ডিগ্রি অর্জন বাংলাদেশি কিশোরীর

১৫ বছর বয়সে জুনিয়র এমবিএ ডিগ্রি অর্জন বাংলাদেশি কিশোরীর

স্বস্তিকা গার্গী চক্রবর্তী। মাত্র ১৫ বছর বয়সে জুনিয়র মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশি কোন কিশোরী প্রথম এই কৃতিত্ব লাভ করেছেন।

ভারতের ‘ক্লেভার হার্ভে বিজনেস স্কুল’ থেকে জুনিয়র এমবিএ ডিগ্রি এক্সসিলেন্সির এ অ্যাওয়ার্ড অর্জন করেন স্বস্তিকা। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ইংলিশ মিডিয়াম সেকশনের গ্রেড-৮ এর ছাত্রী ছিলেন।

ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ‘পুমার’ স্পন্সরে স্বস্তিকা এই কোর্স সম্পন্ন করেন। এতে তার মেজর বিষয় ছিল ‘ডিজিটাল মার্কেটিং’।

এক প্রতিক্রিয়ায় স্বস্তিকা গার্গী বলেন, বাংলাদেশিদের মধ্যে প্রথম এই ডিগ্রি অর্জন করেছি জেনে সত্যিই খুব ভালো লাগছে। ইচ্ছা, একাগ্রতা, কঠোর পরিশ্রম থাকলে এবং এই তিনের সমন্বয় ঘটাতে পারলে অসাধ্য বলে কিছু থাকে না।

বিশ্বসেরা ইউনিভার্সিটি আমেরিকার হার্ভাডে উচ্চশিক্ষা গ্রহণ তার লক্ষ্য বলে জানান স্বস্তিকা গার্গী।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথম বাংলাদেশি ছাত্রী হিসেবে জাতিসংঘে জিসিমুন সম্মেলনে হাইতি রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে শিক্ষা ও কৃষির উন্নয়নে নেতৃত্ব দেন স্বস্তিকা গার্গী চক্রবর্তী এবং সনদ অর্জন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status