ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
স্বামীর দেওয়া আগুনে নূপুরের শরীরে ৬০ ভাগ পুড়ে গেছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 3:06 PM

স্বামীর দেওয়া আগুনে নূপুরের শরীরে ৬০ ভাগ পুড়ে গেছে

স্বামীর দেওয়া আগুনে নূপুরের শরীরে ৬০ ভাগ পুড়ে গেছে

স্বামীর দেওয়া আগুনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ২২ বছর বয়সী নূপুর। শেরপুরের নকলা উপজেলায় গণপদ্দি গজারিয়া গ্রামের দিনমজুর তোতা মিয়ার একমাত্র কন্যা নূপুর।

মেয়ে শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে , একমাত্র মেয়ের চিৎকার আর যন্ত্রণা দেখে মেনে নিতে পারছে না মা ফুলমালা ও বাবা তোতা মিয়া।

নূপুরের বাবা তোতা মিয়া বলেন, অভাবের কারণে নূপুরকে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় নকলা সদরের দরবেশ আলীর ছেলে নাজমুলের সাথে বিয়ে দেই। কিছুদিন পর জানতে পারি নাজমুল মাদকাসক্ত। নেশার টাকার জন্য মেয়েকে মারধর করতো।

তিনি বলেন, এরই মধ্যে মেয়ের কোলে আসে ফুটফুটে নাতি। নেশার টাকা নেই, টাকা যোগাতে পাষণ্ড নাজমুল ৪ মাসের শিশু সন্তানকে বিক্রি করে দেয়। দুধের শিশুকে বিক্রি করেছে স্বামী, রাগে-ক্ষোভে নাজমুলকে তালাক দিয়ে চলে আসে আমার মেয়ে। পরে জীবন-জীবিকার তাগিদে গাজীপুরের জয়দেবপুর এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় চাকরি নেয় নূপুর।

তিনি আরো বলেন, ২০২১ সালের ১৫ ডিসেম্বর। আমার নিরীহ মেয়ে নূপুর কাজ শেষ করে বাসায় ফিরছিল, ওঁৎ পেতে থাকা পাষণ্ড নাজমুল পেট্রোল ঢেলে নূপুরের গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে সঙ্গে থাকা পোশাক কর্মীরা গুরুতর আহত নূপুরকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। সেখানে শরীরের ৬০ ভাগ পোড়ার চিকিৎসা চলে দীর্ঘ ৪৫ দিন।


 নূপুর বলেন, ক্লাসে নিয়মিত শিক্ষার্থী ছিলাম আমি। অল্প বয়সে বিয়ে হয়ে যায়, ইচ্ছা থাকার পরও স্বামী পড়তে দেয়নি। বিয়ে যেহেতু হয়ে গেছে, তাই অনেক যন্ত্রণা-বঞ্চনা সহ্য করেও নাজমুলের সংসার করেছি। যখন আমার দুধের সন্তানকে নেশার টাকার জন্য বিক্রি করে দিল, তখন আর ঠিক থাকতে পারিনি। তালাক দেওয়ায় নাজমুল পেট্রোল ঢেলে আগুন দিয়ে আমার পুরো শরীর ঝলসে দিয়েছে। আমি গত ২ মাস থেকে উপুড় হয়ে শুয়ে থাকি। কাপড় পরতে পারি না। সব সময় গা জ্বালা-পোড়া করে, ঘা হয়ে গেছে। আমি চাই, নাজমুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।

স্থানীয় আকলিমা বেগম জানান, নেশাগ্রস্ত স্বামী নেশার টাকার জন্য নূপুরকে মাঝে মধ্যেই মারধর করতো। শাশুড়িও নূপুরকে নির্যাতন করতো। এখন তো নূপুরের বেঁচে থাকাটায় শংকায়। তার চিকিৎসায় সহায়তা চাই আমরা, আর পাষণ্ড নাজমুলের শাস্তির দাবি জানাচ্ছি।

সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা প্রথা বলেন, পাষণ্ড নাজমুল একজন সুস্থ সবল নূপুরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। জীবন্ত নূপুরকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা করেছে। সন্তান বিক্রি করে দিয়েছে। আমরা সেই পাষণ্ডর শাস্তির দাবি জানাচ্ছি। আর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কিশোরী নূপুরের চিকিৎসায় সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, নূপুরের মামলাটি গাজীপুরে রয়েছে। নাজমুলের বাড়ি যেহেতু নকলা উপজেলায়। সেক্ষেত্রে নাজমুলকে গ্রেপ্তারের বিষয়ে গাজীপুর থানা পুলিশকে আমরা সহযোগিতা করব।
জেলা সিভিল সার্জন ডা. অনুমপ ভট্রাচার্য বলেন, নূপুর সদর হাসপাতালে ভর্তি হলে তার যাবতীয় দেখভাল আমরা করব। যদি সে উন্নত চিকিৎসার জন্য বড় কোনো হাসপাতালে ভর্তি হতে চায়, তাহলে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের সঙ্গে সমন্বয় করে নূপুরের পাশে থাকবে।

শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ জানান, ইতোমধ্যে নূপুরের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দিয়ে সহায়তা করা হয়েছে। এবং নূপুরের যেকোনো প্রয়োজনে শেরপুর জেলা প্রশাসন তার পাশে থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status