ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
তৃতীয় স্বামী রোশন যে প্রশ্ন ছুড়লেন শ্রাবন্তীকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 2:51 PM

তৃতীয় স্বামী রোশন যে প্রশ্ন ছুড়লেন শ্রাবন্তীকে

তৃতীয় স্বামী রোশন যে প্রশ্ন ছুড়লেন শ্রাবন্তীকে

টলিপাড়ায় কানাঘুষো, শ্রাবন্তীকে উদ্দেশ্য করেই ইনস্টাগ্রাম স্টোরিতে এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন রোশন। দু’জনের পরোক্ষ কাজিয়া তো নতুন নয়! প্রত্যেক বিয়ের পরেই কেন একটি করে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ায় ও?

প্রশ্ন তুলেছেন রোশন সিংহ। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় স্বামী। অবশ্য স্বামী শুধু খাতায়-কলমেই। বছর দুয়েক হল তাঁরা আলাদা থাকছেন। বিবাহবিচ্ছেদের মামলা চলছে আদালতে। নেই যোগাযোগও।

রোশনের সঙ্গে আলাদা হওয়ার কয়েক মাসের মধ্যেই গাঢ় হয় শ্রাবন্তীর নতুন সম্পর্কের গুঞ্জন। শোনা যায়, পেশায় ব্যবসায়ী, প্রতিবেশী অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন নায়িকা। টলিপাড়ার কানাঘুষো, শ্রাবন্তীর উদ্দেশেই ইনস্টাগ্রাম স্টোরিতে এই প্রশ্ন ছুড়েছেন রোশন।

দু’জনের পরোক্ষ কাজিয়া তো নতুন নয়! কিন্তু স্বয়ং প্রশ্নকর্তা কী বলেছেন? আনন্দবাজার অনলাইনকে তাঁর উত্তর, “কাউকে উদ্দেশ্য করে এই স্টোরি দিইনি। অনেকেই অনেক কিছু ভাবতে পারেন। কিন্তু অনেক সময়ে আমাদের মনেও তো নানা ধরনের প্রশ্ন আসে। তাই না? এটা সে রকমই এক প্রশ্ন।”

ইংরেজিতে লেখা সেই প্রশ্নে রোশন ‘হার’ সর্বনামটি ব্যবহার করেছেন যা স্ত্রীলিঙ্গ বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ এই কটাক্ষের নিশানায় যে রয়েছেন কোনও নারী, তা আর বুঝতে বাকি থাকে না। এ বিষয়ে রোশন বলেন, “আমি এক জন পুরুষ। তাই সাধারণ ভাবে এক জন মহিলার কাছে এই প্রশ্ন রেখেছি।”

শ্রাবন্তীর বিরুদ্ধে রোশনের অভিযোগ বিস্তর। তাঁর দাবি, অভিনেত্রী তাঁকে ‘সঙ্গমে অক্ষম’ বলে কটাক্ষ করেন ঘনিষ্ঠ বৃত্তে। এমনকি, কপালে জুটেছে চোর অপবাদ। বহু দিন জমে থাকা সেই ক্ষোভই কি বেরিয়ে আসছে ইনস্টাগ্রাম স্টোরির আকারে? রোশন মুখে না বললেও তেমনই আঁচ করছেন নিন্দকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status