ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
দৈনিক নতুন সময় প্রকাশিত ছবি নিয়ে দু:খ প্রকাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 February, 2022, 12:01 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 16 March, 2022, 8:36 PM

দৈনিক নতুন সময় প্রকাশিত ছবি নিয়ে দু:খ প্রকাশ

দৈনিক নতুন সময় প্রকাশিত ছবি নিয়ে দু:খ প্রকাশ

ভারতের কর্ণাটকে হিজাব বিতর্কের মাঝে গত ১০ ফেব্রুয়ারি, দৈনিক নতুন সময় এর ফেজবুক পেজ ও অনলাইনে ভুলবশত একটি ছবি পোস্ট হয়েছে।

আমরা সার্চ করে পরে জানতে পারি কর্নাটকের সাম্প্রতিক হিজাব বিতর্কের সঙ্গে ছবিগুলির কোনও যোগ নেই। এই অনিচ্ছকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।  

২০১৯ সালে প্রকাশিত দ্য হিন্দুর এক প্রতিবেদনে এই ছবিটি প্রকাশিত হয়। ছবিটির ক্যাপশন হিসাবে লেখা হয়, "মুম্বাইয়ের আনজুমান-ই-ইসলাম কলেজের ছাত্রীরা কলেজে স্বাধীনতা দিবস উদযাপনের সময় পতাকা উত্তোলনের আগে মাথায় তেরঙ্গা স্কার্ফ পরে।"

১৫ অগস্ট ২০১৭ প্রকাশিত ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে ছবিটিকে খুঁজে পাওয়া যায়। ছবিটির বিষয়ে সেখানে লেখা হয়, "মঙ্গলবার মুম্বইয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আনজুমান ইসলাম কলেজের শিক্ষার্থীরা সেলফি তুলছে।" ছবিটি তোলার কৃতিত্ব সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া হয়। পিটিআইয়ের ওয়েবসাইটেও একই তথ্যসমেত ছবিটিকে খুঁজে পাওয়া যায়।

প্রকাশিত ছবিতে তথ্যগত ভুল থাকায় আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি। একই সাথে ভবিষ্যতে ছবি প্রকাশের ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভুূমিকা পালন করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ।

সম্পাদক ও ফেজবুক পেজ এডমিন
দৈনিক নতুন সময়

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status