ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
নারায়ণগঞ্জে নারী ইউপি সদস্যকে গুলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 March, 2022, 7:23 PM

নারায়ণগঞ্জে নারী ইউপি সদস্যকে গুলি

নারায়ণগঞ্জে নারী ইউপি সদস্যকে গুলি

নারায়ণগঞ্জ সদরের গোগনগর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নারী ইউপি মেম্বার নিলুফা বেগমকে গুলি করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পুরান সৈয়দপুর এলাকার শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।

নিলুফা বেগমের বড় ভাই রহিম মুন্সী জানান, তার পায়ে গুলি লেগেছে, তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমাদের ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে স্থানীয় কাঠপট্টি এলাকার জলিল মাদবরের ছেলে রানার সঙ্গে দ্বন্দ্ব চলছিল তাদের। সেই দ্বন্দ্বের জেরে সকালে নিলুফার বাড়িতে দু’পক্ষের কথা-কাটাকাটি ও বিবাদ সৃষ্টি হয়। তখন নিলুফা বেগম থামাতে গেলে তার পায়ে গুলি করা হয়। এ সময় রানা তাকে গুলি করে বলে জানায় এলাকাবাসী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, একজন গুলিবিদ্ধ নারী এসেছে, তার নাম পরিচয় জানায় চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান জানান, এ রকম কিছু আমার জানা নেই।

গোগনগরের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারী মেম্বার নাজমা বেগম খোদেজা জানান, শুনেছি গুলিবিদ্ধ হয়েছেন তিনি, তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।

৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার আওয়াল হোসেন জানান, ঘটনা শুনে আমরা তার বাড়িতে গিয়েছিলাম, সেখানে তাকে পাইনি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
 
ইউপি সচিব মাহবুবু রহমান ভূঞা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status