ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 March, 2022, 8:01 PM

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলায় একটি সামরিক চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় আহত কো-পাইলটের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার উত্তর কাশ্মীরে জেলার গুরেজের তুলাইল এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একজন পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য একজনকে আহত অবস্থায় সরিয়ে নেওয়া হয়েছে এবং গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে তা সম্পূর্ণ তুষারমুক্ত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status