বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বই প্রকাশ করলেন ট্রান্সজেন্ডার শোভা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 March, 2022, 3:12 PM
বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বই প্রকাশ করলেন ট্রান্সজেন্ডার শোভা
বই মেলায় প্রকাশ হয়েছে ট্রান্সজেন্ডার শোভা চৌধুরীর কবিতার বই 'আমি শোভা বলছি'। ট্রান্সজেন্ডার হিসেবে নিজের প্রথম প্রকাশিত বইটি শোভা উৎসর্গ করেছেন বঙ্গবন্ধুকে।
তবে বই প্রকাশিত হলেও ঠাঁই হয়নি কোন স্টলে। হাতে নিয়ে তাই স্বরচিত কাব্য ভাণ্ডার ফেরি করে বেড়ান শোভা। কেউ খুশি হয়ে কেনেন, কেউ-বা তাকান না ফিরেও।
সময় সংবাদকে শোভা জানিয়েছেন, একজন ক্রেতা বই কিনে ছবি তুলতে চেয়েছিলেন শোভার সঙ্গে। কিন্তু আপত্তি জানায় তার পরিবার। শোভার তখন মনে হয়েছিল জন্মই তার আজন্ম পাপ। শোভার বইটি প্রকাশ করতে রাজিও হননি অনেক প্রকাশক। পরে ব্যক্তিগত উদ্যোগে একজন দাঁড়িয়েছেন শোভার পাশে।
শোভার জন্ম খুলনায়। উচ্চ মাধ্যমিকের পর কৃষি বিজ্ঞানে ডিপ্লোমা করেছেন, পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে হয়েছেন স্নাতকোত্তর। সাহিত্য অঙ্গনে এগিয়ে যেতে চান শোভা। মহাভারতের শিখণ্ডী যেমনি বধ করেছিলো ভীষ্মকে সমাজের লাঞ্ছনাকে বধকরে করে তেমনি জীবনযুদ্ধ জয় করতে চান শোভা।