ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় ঝরল প্রাণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 10 March, 2022, 2:14 PM

কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় ঝরল প্রাণ

কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় ঝরল প্রাণ

চট্টগ্রামের হাটহাজারীতে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

বৃহস্পতিবার সকালে উপজেলার নজুমিয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ আসিফ। আহতদের পরিচয় জানা যায়নি।

নজুমিয়াহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, একটি দাঁড়ানো কার্ভাডভ্যানে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতালের জেলা পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দীন বলেন, হাটহাজারী থেকে আহত ছয়জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকিরা ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status