ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
পুরস্কার পেলে দায়িত্ব আরও বেড়ে যায়: শামীম জামান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 March, 2022, 1:37 PM
সর্বশেষ আপডেট: Thursday, 10 March, 2022, 1:38 PM

পুরস্কার পেলে দায়িত্ব আরও বেড়ে যায়: শামীম জামান

পুরস্কার পেলে দায়িত্ব আরও বেড়ে যায়: শামীম জামান

বন্ধু মোশাররফ করিম ও আ খ ম হাসানকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য ছবি 'বন্ধু আমরা' নিমর্মাণ করেছিলেন অভিনেতা শামীম জামান।

তার ছবিটি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বেস্ট জুরি অ্যাওয়ার্ড জিতেছিল।

শুধু গোয়া নয়, পুনে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেমি ফাইনালিস্ট, নেক্সজেন ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় 'বন্ধু আমরা'।

এখন পুরস্কার হাতে পাওয়ার পালা। তারই ধারাবাহিকতায় বুধবার কয়েকটি পুরস্কার হাতে পেয়েছেন এই গুণী অভিনেতা ও নির্মাতা। তিনি জানান, আরও চারটি ফ্যাস্টিভ্যালের পুরস্কার হাতে এসে পৌঁছেনি।

পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বসিত শামীম জামান। এক প্রতিক্রিয়ায় যুগান্তরকে তিনি বলেন, কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। দায়িত্ব আরও বেড়ে যায়।

সবাই মিলে একটি সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য বন্ধু আমরা টিমের সবার প্রতি কৃৃতজ্ঞ।


বিশেষ করে ধন্যবাদ জানাই আমার বন্ধু মোশারফ করিম ও আখম হাসানকে।

পুরস্কারের জন্য আমার কাজকে বেছে নেওয়ায় জুরি বোর্ডের সকল সদস্যকে ধন্যবাদ।আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারি।

এমন আনন্দের ক্ষণে আক্ষেপও ঝরে পড়ল শামীম জামানের কণ্ঠে। তিনি বলেন, ক্যারিয়ারে এত ভালো ভালো কাজ করার পরও দেশে আজ পর্যন্ত কোনো পুরস্কার পাইনি, এটা ভাবতে খুব কষ্ট লাগে। অথচ যাদেরকে চিনি না, জানি না, তারা ঠিকই আমার কাজের মূল্যায়ন করেছে।

অভিযোগের সুরে তিনি বলেন, আমাদের দেশে মুখ দেখে দেখে পুরস্কার দেওয়া হয়। আমরা দেখি, ঘুরেফিরে নির্দিষ্ট কিছু মানুষ প্রতি বছর পুরস্কার পাচ্ছেন। আমি মনে করি, মুখ নয়, মান দিয়ে কাজের মূল্যায়ন করা উচিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status