ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
মারা গেলেন শরীরে শূকরের হৃদপিণ্ড নেয়া সেই ব্যক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 March, 2022, 10:57 AM

মারা গেলেন শরীরে শূকরের হৃদপিণ্ড নেয়া সেই ব্যক্তি

মারা গেলেন শরীরে শূকরের হৃদপিণ্ড নেয়া সেই ব্যক্তি

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে শরীরে শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপিত হওয়া সেই ব্যক্তি মারা গেছেন।

বুধবার (৯ মার্চ) সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট ইউকে’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ৫৭ বছর বয়সী ডেভিড বেনেট ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল সেন্টারে মারা গেছেন। তবে ঠিক কি কারণে তিনি মারা গেছে এর কারণ জানাননি চিকিৎসকেরা।

চিকিৎসকেরা শুধু জানান, বেশ কয়েকদিন আগে থেকে ডেভিড বেনেটের অবস্থা খারাপ হতে শুরু করেছিল।

জানুয়ারি মাসে বেনেটের শরীরে শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করার পর চিকিৎসকেরা জানিয়েছেন, সাত ঘণ্টা ধরে চলা পরীক্ষামূলক ওই অস্ত্রোপচারের ৩ দিন পরেও ডেভিড বেনেট বেশ সুস্থ রয়েছেন।

সে সময় ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অফ মেডিসিনে এক বিবৃতিতে সার্জন বার্টলে গ্রিফিথ বলেন, অঙ্গপ্রত্যঙ্গ স্বল্পতার সমাধানে এই অস্ত্রোপচার বিশ্বকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status