ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
মামলা করবেন অরুণা বিশ্বাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 9 March, 2022, 7:07 PM

মামলা করবেন অরুণা বিশ্বাস

মামলা করবেন অরুণা বিশ্বাস

ঢাকাই সিনেমার গুনি চিত্রনায়িকা ও নির্মাতা অরুণা বিশ্বাস। বাংলা সিনেমার জনপ্রিয় নির্মাতা মালেক আফসারী। তার ক্যারিয়ারে বহু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন।

তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। আর এই পোস্ট করাকে কেন্দ্র করেই জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস তার নামে জিডি করেন। পরিচালকের বিরুদ্ধে তার অভিযোগ ব্যক্তিগত আক্রমণ করেছেন নির্মাতা মালেক আফসারী।

রাজধানীর তেঁজগাও শিল্পাঞ্চল থানায় তিনি সোমবার ৭ মার্চ এ জিডিও করেছেন। এ প্রসঙ্গে অরুণা বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ফাজলামির একটা লিমিট আছে, এভাবে বারবার প্রতিটা শিল্পীকে নিয়ে তিনি বাজে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানান জায়গায় তিনি ছড়িয়ে দেন। এবার আর আমি ছাড় দিচ্ছি না। তার বিরুদ্ধে আমি মানহানির মামলা করব, ডিজিটাল অ্যাক্টেও মামলা করব।

অরুণা বিশ্বাসের এক ভাতিজীর কাজ থেকে তিনি জানতে পারেন যে নির্মাতা মালেক আফসারী কুরুচিপূর্ণ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছেন। আর এ জন্যই এবার কঠোর অবস্থানে রয়েছেন ‘চাপা ডাঙার বউ’ খ্যাত এই নায়িকা।

তিনি আরো বলেন, তার কুরুচিপূর্ণ বক্তব্যের ভিডিও আমি প্রমাণ হিসেবে জমা দিয়েছি। এবার আমার বেলায়ও কাজটি সে করেছে। তিনি কি মানসিকভাবে অসুস্থ কি না, এটাও আমি জানতে চাই। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কীভাবে একের পর এক শিল্পীদের নিয়ে বাজে কথা বলেন। এর শেষটা দেখব আমি।

উল্লেখ্য, মালেক আফসারীর জনপ্রিয় নির্মিত চলচ্চিত্রের মধ্যে হচ্ছে, ‘এই ঘর এই সংসার’, ‘হীরা চুনি পান্না’ প্রমূখ। সর্বশেষ তার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছে। অন্যদিকে অরুণা বিশ্বাসের ‘চাপা ডাঙার বউ’সহ বেশ আলোচিত চলচ্চিত্র রয়েছে। অভিনয়ের পাশপাশি তিনি নির্মাণের সঙ্গেও জড়িত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status