ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
শিমু-তটিনীর ‘ফিরে আসার গল্প’ মুক্তি কবে, জানালেন নির্মাতা রাজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 August, 2026, 10:24 AM

শিমু-তটিনীর ‘ফিরে আসার গল্প’ মুক্তি কবে, জানালেন নির্মাতা রাজ

শিমু-তটিনীর ‘ফিরে আসার গল্প’ মুক্তি কবে, জানালেন নির্মাতা রাজ

বাংলা ধারাবাহিকের জগতে অনেকদিন পর দর্শকদের আলাদা করে মাতিয়ে রেখেছিল নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর ‘এটা আমাদেরই গল্প’। তুমুল সাড়া পাওয়া এই ফ্যামিলি ড্রামার পর এবার নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন নির্মাতা; যার নাম ‘ফিরে আসার গল্প’। গত মাসে এর অ্যানাউন্সমেন্ট ও ফার্স্ট লুক প্রকাশ করেন নির্মাতা। সে সময় জানা যায়, ধারাবাহিকটিতে থাকছেন নন্দিত, জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। 

এই নাটকে সুমাইয়া শিমুর সঙ্গে মূল চরিত্রে আরও নজর কাড়বেন এই প্রজন্মের অভিনেত্রী তানজিম সায়ারা তটিনী।  স্বাভাবিকভাবে এ খবর প্রকাশের পর পরই দর্শক আগ্রহের তুঙ্গে ওঠে এই ধারাবাহিক। অপেক্ষার প্রহর গুনতে থাকে দর্শক, কবে আসবে এটি। 

নাটকটির বিশদ তথ্য গোপন রাখা হলেও অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তির ঘোষণা ও বিস্তারিত জানালেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। জানান, ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকটি আগামী ৭ অক্টোবর থেকে প্রচার শুরু হবে। সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলে এটি দেখতে পাবেন দর্শকেরা। এই ধারাবাহিকের পোস্টারে সম্পর্কের গভীরতা বোঝাতে লেখা রয়েছে, ‘যেখানে সম্পর্কই বড় শক্তি’। 

সম্প্রতি রাজের পরিচালনায় ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। জানা গেছে, সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা ধরে রাখতেই রাজ তৈরি করেছেন ‘ফিরে আসার গল্প’। 

এদিকে, অনেক দিন পর সুমাইয়া শিমুর ফিরে আসা এবং তটিনীর সঙ্গে তার পর্দার রসায়ন দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন দর্শকেরা। পোস্টের মন্তব্য ঘরে দর্শকদের নানা প্রতিক্রিয়াই বলে দিচ্ছে তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status