|
সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৬টায় সোনারগাঁ উপজেলার পানামনগর আমিনপুর মাঠ থেকে সাড়ে ৭ কিলোমিটার দৌড় শুরু করে অর্ধেক শেষ করার পর বালিয়া দিঘিরপাড় এলাকায় টিপু সুলতান (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে পরেন। এসময় তাকে দ্রুত মেডিকেল টিমের সহায়তায় সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে মদনপুরস্থ আল বারাকা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত টিপু সুলতান (৪০) মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী। ![]() সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু সোনারগাঁ রান ৭.৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানসহ আয়োজক কমিটি শোক প্রকাশ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
