|
তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু
মুস্তাক আহমেদ , পঞ্চগড়:
|
![]() তেঁতুলিয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শুরু তেঁতুলিয়া উপজেলার উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আনন্দঘন পরিবেশে পাঠদানের লক্ষ্যে পাঠ্যক্রমে নাট্যের প্রয়োগ ঘটাতেই শিক্ষকদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মশালাটি যৌথভাবে আয়োজন করেছে পঞ্চগড় জেলা প্রশাসন। এতে সার্বিক সহযোগিতা প্রদান করছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পঞ্চগড় এবং পুরো প্রোগ্রামটির বাস্তবায়নে কাজ করছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কারিগর’ (KARIGAR), পঞ্চগড়। আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা শ্রেণি কক্ষে পাঠ্যবইয়ের কঠিন বিষয়গুলো নাট্যরূপ দিয়ে শিক্ষার্থীদের সামনে সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারবেন, যা শিশুদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট নাট্য নির্দেশক ও কারিগরের প্রধান নির্বাহী সরকার হায়দার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
