ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইউসিবি ব্যাংক'র কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক প্রসেস অটোমেশন (RPA) এর উদ্বোধন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 March, 2022, 3:10 PM

ইউসিবি ব্যাংক'র কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক প্রসেস অটোমেশন (RPA) এর উদ্বোধন

ইউসিবি ব্যাংক'র কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক প্রসেস অটোমেশন (RPA) এর উদ্বোধন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ৪র্থ শিল্প বিপ্লবের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি রোবোটিক প্রসেস অটোমেশন (RPA) এর  আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার ১ মার্চ, ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী রোবোটিক প্রসেস অটোমেশন (RPA) এর উদ্বোধন ঘোষনা করেন।

উদ্বোধনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান এফসিএস সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।  

‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মানের জাতীয় অঙ্গীকার এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালার সাথে সমন্বয় রেখে ইউসিবি’র সামগ্রিক ডিজিটাল অভিমুখে রুপান্তরের যাত্রার অংশ হিসাবে প্রবর্তিত হয়েছে রোবোটিক প্রসেস অটোমেশন (RPA)। ইউসিবি বিশ্বাস করে, সর্বোত্তম গ্রাহক সেবার ক্ষেত্রে গ্রাহক নির্ভর ডিজিটাল সেবা দ্রুততম এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে।  

রোবোটিক প্রসেস অটোমেশন (RPA) বাস্তবায়নে ইউসিবি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান UiPath এর সাথে কাজ করছে এবং বাস্তবায়নে ভূমিকা রাখছে জেনেক্স ইনফোসিস লিমিটেড, বাংলাদেশ এবং ফিট সিসটেমস লিমিটেড, ভারত।   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status