ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ইউক্রেন সংকট নিয়ে জাতিসংঘের ‘বিরল’ বৈঠক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 February, 2022, 10:05 PM

ইউক্রেন সংকট নিয়ে জাতিসংঘের ‘বিরল’ বৈঠক

ইউক্রেন সংকট নিয়ে জাতিসংঘের ‘বিরল’ বৈঠক

ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ নিয়ে বিশেষ জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ।

১৯৫৬ সালে প্রথমবার এমন ‘বিশেষ জরুরি’ বৈঠকের আয়োজন করেছিল জাতিসংঘ। রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে আয়োজিত বৈঠকটি জাতিসংঘের ইতিহাসে মাত্র ১১তম ‘বিশেষ জরুরি’ বৈঠক।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান দ্বন্দ্বটি যে বেশ জটিল ও সকলের জন্য বেশ উদ্বেগের কারণ এই বৈঠকটি তারই ইঙ্গিত বহন করছে।

এই বৈঠকে শান্তির জন্য একত্রিত হওয়ার বিষয়ে ভোট দেবেন কূটনীতিকরা।

নিরাপত্তা পরিষদে ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্বে রাশিয়ার প্রতি নিন্দা জানানোর জন্য একটি ভোট উত্থাপন করা হয়। কিন্তু সেটিতে ভেটো দেয় রাশিয়া। এরপরই জরুরী বিশেষ বৈঠকের ডাক দেয় জাতিসংঘ।

জরুরী বিশেষ বৈঠকে উত্থাপিত কোনো বিষয়ের উপর কোনো দেশ ভেটো দিতে পারে না।


এদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব নিরসনের জন্য বেলারুশের সীমান্তে বৈঠকে বসেছে দুই দেশের প্রতিনিধিরা।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে ইউক্রেন থেকে অনতিবিলম্বে রাশিয়ান সৈন্যদের প্রত্যাহার ও  যুদ্ধ বিরতির জন্য রাশিয়ার কাছে দাবি জানাবেন তারা।

সূত্র: বিবিসি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status