ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
যুদ্ধবিরতির আহ্বান জানাল ইউক্রেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 February, 2022, 5:49 PM

যুদ্ধবিরতির আহ্বান জানাল ইউক্রেন

যুদ্ধবিরতির আহ্বান জানাল ইউক্রেন

রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার আগে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউক্রেন।

বেলারুশের সীমান্তে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবে দুই দেশের প্রতিনিধিরা।

সোমবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার‌্যালয় থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি রাশিয়ার সৈন্যদের প্রত্যাহার করে নেওয়ার জন্যও অনুরোধ জানান।

গত বৃহস্পতিবার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর তিনদিক দিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে রাশিয়ার সৈন্যরা।

দ্রুত গতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করার পরিকল্পনা ছিল রাশিয়ার। কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়। কারণ ইউক্রেনের সেনারা রাজধানীকে নিজেদের দখলে রাখতে সেখানে জড়ো হয় এবং কঠিন প্রতিরোধ  গড়ে তুলে।

রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর রাশিয়া কোনো পূর্ব শর্ত ছাড়া আলোচনায় বসতে রাজি হয়।

তবে আলোচনার কথা বললেও তারা ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা অব্যহত রাখে।

এই হামলার মাঝেই রাশিয়াকে যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status