ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
রাশিয়ার কাছে যে দাবি নিয়ে আলোচনা করতে গেল ইউক্রেনের প্রতিনিধিরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 February, 2022, 5:47 PM
সর্বশেষ আপডেট: Monday, 28 February, 2022, 5:48 PM

রাশিয়ার কাছে যে দাবি নিয়ে আলোচনা করতে গেল ইউক্রেনের প্রতিনিধিরা

রাশিয়ার কাছে যে দাবি নিয়ে আলোচনা করতে গেল ইউক্রেনের প্রতিনিধিরা

রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে বেলারুশ সীমান্তে পৌছেছেন ইউক্রেনের প্রতিনিধিরা। খবর বিবিসি।

গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে  দুটি প্রধান দাবি নিয়ে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গেছেন ইউক্রেনের প্রতিনিধিরা।

সেই দাবিগুলোর প্রথমটি হলো অনতিবিলম্বে যুদ্ধবিরতির চুক্তি করা। দ্বিতীয়টি হলো ইউক্রেন থেকে রাশিয়ার সব সৈন্যকে প্রত্যাহার করে নেওয়া।

এর আগে খবর বের হয়, রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়টি স্থগিত রাখা হয়েছিল নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে। তাছাড়া পরিকল্পনা সাজাতেও আলোচনা স্থগিত ছিল।

এদিকে রাশিয়ার সঙ্গে আলোচনা করলেও এ আলোচনা নিয়ে খুব বেশি আশাবাদী নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি।

রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট সরাসরি বলেছিলেন, আলোচনার ফলাফল ভালো হবে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status