ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
যে দৃশ্যের জন্য ২০ বার আলিয়ার হাতে চড় খেয়েছিলেন শান্তনু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 February, 2022, 12:51 PM

যে দৃশ্যের জন্য ২০ বার আলিয়ার হাতে চড় খেয়েছিলেন শান্তনু

যে দৃশ্যের জন্য ২০ বার আলিয়ার হাতে চড় খেয়েছিলেন শান্তনু

সঞ্জয় লীলা বানশালি মানেই ভিন্ন কিছু। এবার তিনি হাজির হয়েছেন ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ নিয়ে। এর মূল চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। ছবিটিতে আলিয়াকে চূড়ান্ত করা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে ছবিটি মুক্তির পর অধিকাংশ দর্শকই আলিয়ার অভিনয়ের প্রশংসা করেছেন। ছবিতে আলিয়ার প্রেমিকের ভূমিকায় আছেন শান্তনু মহেশ্বরী। এই ছবির ‘মেরি জান’ গানের একটি দৃশ্যের শ্যুটিংয়ের জন্য আলিয়ার হাতে ২০ বার চড় খেয়েছিলেন শান্তনু। দৃশ্যটির জন্য ২০ বার টেক নেওয়া হয়েছিল।

এক সাক্ষাৎকারে শান্তনু জানান, ‘একজন অভিনেতা হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমার সহ-অভিনেতা এবং পরিচালকের সঙ্গে তাল মিলিয়ে চলা। এমনকি একটি থাপ্পড়ও অভিনয়ের সম্পূর্ণ অংশ, আপনি সেই মুহূর্তে সেই চরিত্রে আছেন এবং জিনিসগুলিকে ব্যক্তিগতভাবে গ্রহণ করা উচিত নয়। আলিয়া আমাকে কষিয়ে চড় মারতে পারছিলেন না। ওর পক্ষে সেইটা করা কঠিন হয়ে উঠেছিল। আমরা সেইটা প্রায় ২০ বার করেছি।’
হুসাইন জাইদির বই ‌‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’র একটি অধ্যায় নিয়ে নির্মাণ করা হয়েছে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবিটি। মুক্তির প্রথম দুই দিনে ২৩ কোটি রূপি আয় করেছে। ছবিতে আরও অভিনয় করেছেন অভিনেতা অজয় দেবগন, বিজয় রাজ, ইন্দিরা তিওয়ারি ও সীমা পাহওয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status