ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
ধোনি এবার বাস কন্ডাক্টর!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 February, 2022, 12:36 PM

ধোনি এবার বাস কন্ডাক্টর!

ধোনি এবার বাস কন্ডাক্টর!

নতুন রূপে হাজির হলেন মহেন্দ্র সিং ধোনি। এবার বাস কন্ডাক্টরের ভূমিকায় দেখা গেল তাকে। পরনে খাঁকি শার্ট এবং প্যান্ট। গলায় রুমাল ঝোলানো। একদম মিঠুন চক্রবর্তীর মতো ব্যাকব্রাশ করা লম্বা চুল। মুখে মোটা গোঁফ।

একঝলক দেখলে চেনাই যাচ্ছে না ভারতের সর্বকালের সেরা অধিনায়ককে। চেন্নাই সুপার কিংসের টুইটার পেজে ধোনির এই ছবি শেয়ার করা হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল। তারই প্রচারে প্রমো তৈরি করেছে ব্রডকাস্টার স্টার স্পোর্টস। সেখানেই বাস কন্ডাক্টর বা ড্রাইভারের ভূমিকায় দেখা যাচ্ছে ধোনিকে। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের ভিডিও ক্লিপিংস পোস্ট করেছে আইপিএল সম্প্রচারকারী এই চ্যানেল।
কয়েক সেকেন্ডের সেই প্রমোতে দেখা যাচ্ছে খাঁকি পোশাকে চোখে রোদ চশমা পরে বাসের ড্রাইভিং সিটে বসে আছেন ধোনি। তার এই নতুন লুক ক্রিকেট ফ্যানদের নজর কেড়েছে। পুরো বিজ্ঞাপনের অপেক্ষায় ধোনি ভক্তরা। তবে ধোনি যেমন বাইশ গজে সাবলীল, তেমনই টিভির পর্দায়।

প্রমো দেখে কে বলবে তার হাত ধরেই দুইটি বিশ্বকাপ জিতেছে ভারত। কয়েকদিন আগে ইনস্টাগ্রামের একটি পোস্টে অক্ষয় কুমারের সঙ্গে দেখা গিয়েছিল ধোনিকে। সেখানে আবার চুলের সম্পূর্ণ ভিন্ন স্টাইল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর একটি ওয়েব সিরিজ দিয়ে রুপালি পর্দায় হাতেখড়ি হতে চলেছে ধোনির।

বলাই বাহুল্য, জীবনের দ্বিতীয় ইনিংস চুটিয়ে উপভোগ করছেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক। তবে এবার ফোকাস আবার ক্রিকেটে। এটাই হতে চলেছে ধোনির শেষ আইপিএল। এরপর চিরতরে বাইশ গজকে বিদায় জানাবেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status