ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
অদ্ভুত এক অভিজ্ঞতার কথা ফাঁস করলেন দীপিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 February, 2022, 12:14 PM

অদ্ভুত এক অভিজ্ঞতার কথা ফাঁস করলেন দীপিকা

অদ্ভুত এক অভিজ্ঞতার কথা ফাঁস করলেন দীপিকা

তিনি বলিউডের বিউটি ক্যুইন। একের পর এক সফল ছবি দিয়ে অনুরাগীর সংখ্যা বাড়িয়েই চলেছেন। কথা হচ্ছে দীপিকা পাডুকোনের। আর এই অভিনেত্রীকেই কিনা শুনতে হয়েছিল তার স্তন প্রতিস্থাপন করিয়ে নেওয়া উচিত।

সম্প্রতি ‘গেহরাইয়াঁ’ ছবিতে দর্শকদের নজর কেড়েছেন দীপিকা। এরপরই এক সাক্ষাৎকারে নিজের জীবনের নানা অজানা গল্প শোনান তিনি। তাকে প্রশ্ন করা হয়েছিল, সাধারণ মানুষের থেকে তিনি সবচেয়ে ভাল এবং সবচেয়ে খারাপ কী পরামর্শ পেয়েছেন। এর উত্তরেই অদ্ভুত এক অভিজ্ঞতার কথা জানান দীপিকা।

বলিউডের ‘পদ্মাবতী’ বলেন, তার বয়স তখন ১৮ বছর। সেই সময় একজন নাকি তাকে স্তন প্রতিস্থাপন বা স্তন বদলে ফেলার পরামর্শ দিয়েছিলেন। অভিনেত্রীর কথায়, জীবনে সবচেয়ে খারাপ যে পরামর্শ পেয়েছিলাম, সেটা হল ব্রেস্ট ট্রান্সপ্লান্ট। তখন আমার ১৮ বছর বয়স। মাঝে মাঝে ভাবি, এই পরামর্শ আমি না মেনে ঠিক করেছি কি না।

জীবনে ভাল পরামর্শ কী পেয়েছেন দীপিকা? কার থেকেই বা পেয়েছেন? সেটিও জানালেন অকপটে। অভিনেত্রীর কথায়, শাহরুখ খান খুব ভাল পরামর্শ দেয়। অনেকটা তার থেকে পরামর্শ পেয়েছি। একবার বলেছিল, সবসময় তাদের সঙ্গেই যেন কাজ করি, যাদের সঙ্গে কাজ করতে ভাল সময় কাটে। কারণ ছবি তৈরির সময় জীবনের অনেকটা সময় কাটাতে হয়। তাই সুখস্মৃতি আর ভাল অভিজ্ঞতা অর্জন করলেই ভাল লাগবে।

প্রথমবার হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা। গত বছর হৃত্বিকের জন্মদিনেই ছবির কথা ঘোষণা করা হয়েছিল। আগামী বছর ২৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ‘ফাইটার’ ছবির। গেহরাইয়াঁ যেমনই হোক, প্রশংসা কুড়িয়েছে দীপিকার অভিনয়। তাই ‘ফাইটার’ নিয়েও তার অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status