ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
জেনে নিন আপনার যৌনাকাঙ্ক্ষা কমায় যেসব খাবার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 February, 2022, 9:04 PM

জেনে নিন আপনার যৌনাকাঙ্ক্ষা কমায় যেসব খাবার

জেনে নিন আপনার যৌনাকাঙ্ক্ষা কমায় যেসব খাবার

বর্তমানে অনেকেই যৌনাকাঙ্ক্ষা কমে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন। বদলে যাওয়া খাদ্যাভাস, কর্মব্যস্ততার কারণে বিশ্রামের ঘাটতি, অতিরিক্ত ক্লান্তি-অবসাদের ফলে ধীরে ধীরে যৌনাকাঙ্ক্ষা কমতে থাকে। এসব কারণে কমে যায় যৌন ক্ষমতাও। অনেক খাবার আছে যেগুলো খেলেও কমে যায় যৌনাকাঙ্ক্ষা। তাই দৈনন্দিন খাদ্যতালিকা থেকে বাদ দিতে জেনে নেওয়া যাক তেমন কয়েকটি খাবার সম্পর্কে-

১. অতিরিক্ত পনির খেলে যৌনাকাঙ্ক্ষা কমতে পারে। কারণ গরুর দুধে প্রচুর পরিমাণে সিন্থেটিক হরমোন রয়েছে, যা বেশি খেলে শরীরে স্বাভাবিক হরমোনের উৎপাদন ব্যাহত হয়।

২. অতিরিক্ত মদ্যপান যৌন জীবনে ক্ষতিকর প্রভাব ফেলে। এর ফলে ইরেক্টাইল সমস্যাসহ মিলনের শুরুতেই দ্রুত বীর্যপাত হতে পারে। এছাড়া অ্যালকোহল শরীরে একটা অবসন্ন ভাব এনে দেয়। এর ফলে যৌন মিলনের সময় উৎসাহ-উদ্দীপনার ঘাটতি দেখা দেয়।

৩. মাইক্রোওয়েভে তৈরি করা পপকর্ন খেলেও যৌনাকাঙ্ক্ষা কমে যেতে পারে। এসব পপকর্নে থাকে প্রিফ্লুওরুক্ট্যানোইক অ্যাসিডের মতো ক্যামিকেল, যা ধীরে ধীরে যৌন ক্ষমতা কমায়।

৪. ইউরোপিয়ান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত একটি নিবন্ধে দাবি করা হয়, সয়া মিল্ক বা সয়া সস ব্যাপকভাবে টেস্টোস্টেরোনের মাত্রা কমিয়ে দেয়। ফলে যৌনাকাঙ্ক্ষা কমে যায়। গবেষণায় দেখা গেছে, যারা দিনে ১২০ গ্রাম সয়া খান তাদের শরীরে টেস্টোস্টেরোন কমে যায়। সয়া কমিয়ে দেয় শুক্রাণুর পরিমাণও।

৫. যে কোনো ধরনের রিফাইন কার্বোহাইড্রেট যৌন মিলনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। রিফাইন কার্বোহাইড্রেট শরীরে এস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে দেয়, কমিয়ে দেয় টেস্টোস্টেরোনের মাত্রা। ফলে যৌন জীবন ক্ষতিগ্রস্ত হয়।-

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status