ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
সালমানের সঙ্গে দেখা করতে হাউমাউ কান্না তরুণীর (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 February, 2022, 12:43 PM

সালমানের সঙ্গে দেখা করতে হাউমাউ কান্না তরুণীর (ভিডিও)

সালমানের সঙ্গে দেখা করতে হাউমাউ কান্না তরুণীর (ভিডিও)

বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে দেখা করতে হাউমাউ কান্না জুড়ে দেন এক তরুণী। শুক্রবার সন্ধ্যায় দুবাই এক্সপোতে এক অনুষ্ঠানে এ কাণ্ড ঘটে।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, দিল্লিতে ‘টাইগার থ্রি’র শুটিংয়ের ফাঁকেই দুবাইয়ে ঝটিকা সফরে যান বলিউড ভাইজান সালমান খান। সেখানে দুবাই এক্সপোর অনুষ্ঠানে অংশ নেন আয়ুষ শর্মা, সোনাক্ষী সিংহ, গুরু রন্ধওয়া, পূজা হেগড়ে, দিশা পাটানী, মনীশ পল এবং সাই মঞ্জরেকর।

সদ্য মঞ্চে তখন অনুষ্ঠান শেষ করেছেন সালমান খান। আচমকাই একেবারে সামনে হাজির এক তরুণী। উচ্চস্বরে কাঁদছেন। দাবি একটিই— সালমানের সঙ্গে একটি বার দেখা করতে চান তিনি। কাঁদছেন আর চিৎকার করছেন। তাকে সামলাতে হিমশিম নিরাপত্তা রক্ষীরাও।

শেষমেশ সঞ্চালক মনীশ পাল আশ্বাস দেন সালমানের সঙ্গে তাকে দেখা করিয়ে দেওযার। পরে তিনি সালমানের সঙ্গে দেখা করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status