ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথম লেসবিয়ান সিনেমা, অভিনয়ে বাঙালি তরুণী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 February, 2022, 11:24 AM

প্রথম লেসবিয়ান সিনেমা, অভিনয়ে বাঙালি তরুণী

প্রথম লেসবিয়ান সিনেমা, অভিনয়ে বাঙালি তরুণী

ভারতের প্রথম লেসবিয়ান ক্রাইম ড্রামা ‘খাত্রা: ডেঞ্জারাস’ মুক্তি পাবে আগামী ৮ এপ্রিল। সিনেমাটি পরিচালনা করেছেন রাম গোপাল বর্মা। ‘খাত্রা: ডেঞ্জারাস’ সিনেমায় বেশ ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য রয়েছে। সেন্সর বোর্ডের অনুমতিতে ‘এ’ সার্টিফিকেট পেয়েছে।

বোল্ড এবং সাহসী দৃশ্যে ভরপুর এই ছবি। লেসবিয়ান ক্রাইম ড্রামায় রয়েছে অন্য চমক। অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়। বাংলা ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’-এর কিরণময়ী-এর চরিত্রে একসময় বাজিমাত করেছিলেন নয়না।

ছবিতে নয়না গঙ্গোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন অপ্সরা রানি। দুজনকে সমকামী চরিত্রে দেখা যাবে।

ছবি সম্পর্কে বলতে গিয়ে এক সাক্ষাৎকারে পরিচালক রামগোপাল বর্মা বলেছেন, ‘দুই মহিলার মধ্যে অন্তরঙ্গ সম্পর্ককে তুলে ধরেছি। ভাবতে পারিনি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে যাব। সেকশন ৩৭৭ মান্যতা পাওয়ার পরই হয়তো বিষয়টা এতটা সহজ হয়েছে।’

পরিচালক বলেন, এটাই ভারতের প্রথম লেসবিয়ান ছবি, যেটি ‘A’ সার্টিফিকেট পেয়েছে। নইলে আমি হতাশ হয়ে যেতাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status