ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভেদরগঞ্জে খামারিদের উদ্বুদ্ধ করতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা
মোঃ মেহদী হাসান, শরিয়তপুর প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 February, 2022, 4:57 PM

ভেদরগঞ্জে খামারিদের উদ্বুদ্ধ করতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

ভেদরগঞ্জে খামারিদের উদ্বুদ্ধ করতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

ভেদরগঞ্জে শুরু হয়েছে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা। মেলার মাধ্যমে খামারিরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্বুদ্ধ হবে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রশাসন।

প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় নিয়ে আসা হয়েছে উন্নত প্রজাতির গরু, ছাগল, দুম্বা, ভেড়া, ময়না পাখি, টিয়া, কবুতরসহ বিভিন্ন ধরনের পশু-পাখি। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ভেদরগঞ্জ  উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ মেলা শুরু হয়েছে। প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় ভেদরগঞ্জ খামারিরা তাদের পোষা গরু , ছাগল, পাখি, দুম্বা, ময়না, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে আসেন স্টলে।

এ মেলা চলবে দিনব্যাপী। মেলায় ৪৭টি স্টল রয়েছে বিভিন্ন প্রজাতির পশু-পাখি। ৪৭ জন খামারি অংশগ্রহণ করছেন মেলায়।

প্রধান অতিথি ছিলেন আকলিমা বেগম লিপি,মহিলা ভাইস-চেয়ারম্যান ভেদরগঞ্জ উপজেলা। বিশেষ অতিথি ছিলেন আবুল বাশার চোকদার, মেয়র, ভেদরগঞ্জ পৌরসভা

এ ছাড়া উপস্থিত ছিলেন মোঃ শাফিউল মাজলুবিন রহমান, সহকারী কমিশনার (ভূমি), মোঃ নজরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস অফিসার ভেদরগঞ্জ, তানভীন হাসান শুভ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ভেদেরগঞ্জ, মোঃ মুস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ ভেদরগঞ্জ, সদস্য সচিব:ডা. মোহাম্মদ ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার  তানভীর-আল-নাফীস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status