ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভালোবাসা দিবসে একসঙ্গে ৬৬১ জুটির বিয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 February, 2022, 11:35 AM

ভালোবাসা দিবসে একসঙ্গে ৬৬১ জুটির বিয়ে

ভালোবাসা দিবসে একসঙ্গে ৬৬১ জুটির বিয়ে

আন্তর্জাতিক ভালোবাসা দিবস উপলক্ষে মেক্সিকোতে আয়োজিত এক গণবিয়েতে গাটছাড়া বেঁধেছেন ৬৬১ জুটি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির শহরতলিতে এই আলোচিত গণবিয়ে অনুষ্ঠিত হয়।

দেশটির সিউদাত নেজাহুয়ালসয়তল শহরের কাউন্সিল কর্মকর্তা মারিয়া দারিঙ্কা রেনডন বলেন, গণবিয়েতে খুবই আবেগঘন পরিবেশ তৈরি হয়। এর প্রত্যক্ষদর্শী হিসেবে তারাও আনন্দিত।

মারিয়া আরও বলেন, ৬৬১ জনের জন্য গণবিয়ের আয়োজন করাটা চ্যালেঞ্জিং ছিল। পারিবারিক বিয়ের মতো আন্তরিকতার কিছুটা অভাব থাকলেও গণবিয়েতে বিনা মূল্যে বিয়ের সনদ দেওয়া হয়। এটা একটা বড় সুবিধা।’

মেক্সিকো সিটির স্থায়ী বাসিন্দা ৪০ বছর বয়সী জোনাথন গার্সিয়া বলেন, এর আগে এভাবেই আমার দুই বোনের বিয়ে হয়েছে। আমরা দেখলাম, এভাবে বিয়ে করেই অনেক সুখী ছিল তারা।

গণবিয়ের সময় সবার চোখে ছিল পানি। তবে তা আনন্দের। মাস্ক পরা মুখেও হাসির ছাপ ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status