|
বেজিয়া'র সভাপতি হলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান
নতুন সময় প্রতিবেদক
|
|
বেজিয়া'র সভাপতি হলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ২০২২-২০২৪ সাল মেয়াদি নির্বাচিত কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার, সহসভাপতি-১ বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী এইচ চৌধুরী, সহসভাপতি-২ অনন্ত অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ জহির, সহসভাপতি-৩ সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান এবং ফিন্যান্স ডিরেক্টর নির্বাচিত হয়েছেন ফখরুদ্দীন টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আসিফ আশরাফ। ফলাফল ঘোষণা শেষে নির্বাচন বোর্ড চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান বলেন, এই নির্বাচিত কমিটি দেশ ও রাষ্ট্রের স্বার্থে কাজ করবে। বিদেশি বিনিয়োগ দেশে আসবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তাঁরা কাজ করবেন বলেও তিনি জানান। তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরিচালনা পরিষদসহ সকলকে নিয়ে বড় একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। উল্লেখ্য, ২০২০ সালের ১ নভেম্বর বাংলাদেশ কম্পানি আইন নীতিমালার ধারা-২৮-এর আওতায় নিবন্ধিত বাংলাদেশ বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্সপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া)। এটি একটি অলাভজনক ও অবাণিজ্যিক সংগঠন, যার মূল উদ্দেশ্য সরকারি, বেসরকারি পিপিপি ও জিটুজিসহ সকল অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব করা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
