ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুবকের যৌনাঙ্গ কেটে দিলেন তৃতীয় লিঙ্গের ব্যক্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 7:04 PM

যুবকের যৌনাঙ্গ কেটে দিলেন তৃতীয় লিঙ্গের ব্যক্তি

যুবকের যৌনাঙ্গ কেটে দিলেন তৃতীয় লিঙ্গের ব্যক্তি

তৃতীয় লিঙ্গের একজনের সঙ্গে অসম সম্পর্কে জাড়িয়ে ছিলেন এক যুবক। কিন্তু অন্যত্র বিয়ে করায় সেই খবরে চটে যান তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তি, কৌশলে ডেকে নিয়ে যুবককের যৌনাঙ্গ কেটে দেন তিনি। গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার আমলাগাছি হাট এলাকায় গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে

স্থানীয়রা জানান, গোপনে দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির সঙ্গে নিবিড় সম্পর্ক চালিয়ে আসছিলেন ওই যুবক। সম্প্রতি গোপনে বিয়ে করেন তিনি। বিয়ের খবর পাওয়ার পর যুবককে কৌশলে ডেকে আনেন ওই ব্যক্তি। খাবারের সঙ্গে ঘুমের ওষুধে অচেতন করে কেটে দেন তার যৌনাঙ্গ। পরে স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় অভিযুক্ত তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তি পলাতক রয়েছেন।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এই ঘটনায় কেউ অভিযোগ করেনি জানিয়ে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status