ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
আমরা যেকোনো সময় বিয়ে করব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 February, 2022, 2:57 PM

আমরা যেকোনো সময় বিয়ে করব

আমরা যেকোনো সময় বিয়ে করব

শোবিজ পাড়ায় সানিয়া সুলতানা লিজার প্রেমের গুঞ্জন বহুদিনের। সে কথা নিজ মুখে স্বীকারও করেছেন এই কণ্ঠশিল্পী। তবে কার সঙ্গে প্রেম করছেন তার নামটি গোপন রেখেছেন তিনি। লিজার ভাষ্য, ‘আমাদের দুই পরিবারই আমাদের সম্পর্ক প্রসঙ্গে জানে। তারাও এতে সম্মতি দিয়েছেন।’

তাহলে বলা যায় করোনার কারণে লিজার বিয়েটা ঝুলে আছে! সম্ভাবনা আছে চলতি বছর বিয়ের পিড়িঁতে বসেন এই গায়িকা। তবে সেটাও নির্ভর করছে মহামারি ওপর।

লিজা বলেন, ‘সময়টা গত বছরের আগস্ট বা সেপ্টেম্বর হবে। তখনই আমরা সম্পর্কে গড়াই। আমি মনে করি, ম্যাচিউরড সব মানুষই কারো না কারো সঙ্গে সম্পর্কে জড়ায়। আমারও তাই। বিয়ে কবে হবে তা তো বলা যায় না! এটকু বলতে পারি, আমাদের বিয়ের সব কিছু রেডি করাই আছে। আমরা যেকোনো সময় বিয়ে করব। করোনা সিচ্যুয়েশন ঠিক হলেই আমরা সবাইকে আমাদের বিয়ের বিষয়ে জানাবো।’

তিনি আরও বলেন, ‘তার প্রসঙ্গে খুব বেশি বিস্তারিত বলবো না। শুধু বলি, সে আসলে গানের বাইরের মানুষ। তবে পরিচয় গান সূত্রেই। আর একটা বিষয় আমাদের দুই পরিবারই আমাদের সম্পর্ক প্রসঙ্গে জানেন। তাই চাইলেও হুট করে কিছু করার সুযোগ নেই। এই যেমন আজ ভালোবাসা দিবসেও তার সঙ্গে দেখা হয়নি। এটুকু বলে রাখি, আমি না জানিয়ে কিছু করবো না। সবাইকে নিয়েই জীবনের নতুন সুরে প্রবেশ করব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status