|
ভালোবাসা দিবসে শ্রীলেখার বাড়িতে উপহার পাঠাল অজ্ঞাত প্রেমিক!
নতুন সময় ডেস্ক
|
![]() ভালোবাসা দিবসে শ্রীলেখার বাড়িতে উপহার পাঠাল অজ্ঞাত প্রেমিক! ফেসবুকে শ্রীলেখা যে ছবিটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে লাল-গোলাপ ফুলের তোড়া এসেছে তার বাড়িতে। অস্পষ্ট হলেও পিছনে একটা সাদা সফট টয় আর কার্ড চোখে পড়ছে। শ্রীলেখা ছবি শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ‘বেনামি প্রেমিকের থেকে পেয়েছি। কী করে বুঝব কে পাঠিয়েছে? আমি কিংকর্তব্যবিমূঢ়।’ শ্রীলেখার এই পোস্ট দেখে সকাল সকাল বেশ মজা পেয়েছেন তার অনুরাগীরা। একজন লিখেছেন, ‘আরে বাহ! দারুণ তো শ্রীলেখাদি’। আরেকজনের মন্তব্য, ‘আরে বাবা ফুল পেয়েছ সেটা উপভোগ করো, গাছের খোঁজ নিয়ে কী হবে’। ‘দেখি কে কে এটা নিজের পাঠানো বলে দাবি করে’- এমন মন্তব্যও চোখে পড়ল। অবশ্য শ্রীলেখার প্রেমে টুপটাপ পড়ে যাওয়ার মতো ঘটনা এর আগেও হয়েছে। নভেম্বরেই সেজেগুজে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। আর মজা করেই ক্যাপশনে লিখেছিলেন, ‘মেয়ে পছন্দ?’ তার ক'দিন পর অভিনেত্রী জানান, একের পর এক বিয়ের প্রস্তাব পাচ্ছেন! আর তারা নাকি তার মেয়ের বয়সী। স্ট্যাটাসে শ্রীলেখা লিখেছেন, ‘কী মুশকিল মেয়ের বয়সী ছেলেরা মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দিচ্ছে! ওরে মিডিয়াওয়ালারা আমি পাত্র খুঁজছি না। ওটা মজা করেছিলাম, কপাল আমার! ক্ষ্যামা দে আমায়।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
