ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
অপহৃত তরুণীকে ১০ হাজারে বিক্রি, ফের তুলে নিয়ে মুক্তিপণ দাবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 13 February, 2022, 8:57 PM

অপহৃত তরুণীকে ১০ হাজারে বিক্রি, ফের তুলে নিয়ে মুক্তিপণ দাবি

অপহৃত তরুণীকে ১০ হাজারে বিক্রি, ফের তুলে নিয়ে মুক্তিপণ দাবি

এক তরুণীকে অপহরণ করে পাচারকারী চক্রের কাছে বিক্রি করার পর পুনরায় সেই তরুণীকে তুলে নিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছে একটি অপহরণকারী চক্র। মুক্তিপণ আদায়ের সময় র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে দুই অপহরণকারী।

গ্রেফতারকৃতরা হলো- আবু ইউসুফ সাকিব ও বাবু মিয়া।

রোববার দুপুরে রংপুরে র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহামুদ বশির আহামেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ জানুয়ারি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে এক তরুণীকে অপহরণ করে মানব পাচারকারী চক্রের কাছে মাত্র ১০ হাজার টাকায় বিক্রি করে দেয় অজ্ঞাত ৪ যুবক। এর ১০ দিন পর অপহরণকারীরা মানব পাচারকারীদের কাছ থেকে ঐ তরুণীকে আবার নিজেদের হেফাজতে নিয়ে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঐ ঘটনায় র‍্যব-১৩ এর রংপুর ক্যাম্পে অভিযোগ করেন ভুক্তভোগী তরুণীর নানা। শনিবার রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সামাদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের দুই সদস্য আবু ইউসুফ সাকিব ও বাবু মিয়াকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অপহৃত তরুণীকে।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে- তারা দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে মানুষকে অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status