ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
‘মার্কিন হামলায় আইএস প্রধান নিহত’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 February, 2022, 11:50 PM

‘মার্কিন হামলায় আইএস প্রধান নিহত’

‘মার্কিন হামলায় আইএস প্রধান নিহত’

সিরিয়ার উত্তরে যুক্তরাষ্ট্রের পরিচালিত হামলায় ইসলামিস্ট স্টেট (আইএস)-এর প্রধান আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কোরাইশি নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে এই তথ্য জানান।   

বাইডেন বিবৃতিতে বলেছেন, 'আমাদের সশস্ত্র বাহিনীর দক্ষতা ও সাহসিকতার কারণে আইএস নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কোরাইশিকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযান শেষে সব মার্কিনিরা নিরাপদে ফিরেছেন।'  

বিবৃতিতে বাইডেন আরও বলেন, আমার নির্দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সিরিয়ার উত্তর-পশ্চিমে সফলভাবে সন্ত্রাসদমন অভিযান পরিচালনা করে। এই অভিযানের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের নাগরিক ও আমাদের মিত্রদের সুরক্ষা নিশ্চিত এবং বিশ্বকে একটি নিরাপদ স্থানে হিসেবে গড়ে তোলা।  

বাইডেন প্রশাসনের কর্মকর্তারা মার্কিন মিডিয়াকে বলেন, কোরাইশি একটি বোমা বিস্ফোরণ ঘটান যাতে সে নিজে এবং তার পরিবারের সদস্যরা নিহত হয়।

এর আগে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার ইদলিব প্রদেশে অতর্কিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ১৩ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে ছয় জন শিশু রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status