ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
'ধাপে ধাপে সীমান্ত খুলে দেবে নিউজিল্যান্ড'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 February, 2022, 11:48 PM

'ধাপে ধাপে সীমান্ত খুলে দেবে নিউজিল্যান্ড'

'ধাপে ধাপে সীমান্ত খুলে দেবে নিউজিল্যান্ড'

ধাপে ধাপে সীমান্ত পুরোপুরি খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেন এ পরিকল্পনার কথা জানিয়েছেন। এরইমধ্যে দেশটিতে প্রথমবারের মতো কোয়ারেন্টাইন পদ্ধতি সহজ করা হয়েছে। সব মিলিয়ে ৫টি ধাপে পুরোপুরি খুলে দেয়া হবে নিউজিল্যান্ডের সীমান্ত। আগামি ২৭ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় থাকা নিউজিল্যান্ডের নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেয়া হবে। তবে তাদেরকে অবশ্যই ভ্যাকসিন নেয়া হতে হবে।

আগামী ১৩ মার্চ থেকে বিশ্বের সকল দেশ থেকেই ভ্যাকসিন নেয়া নাগরিকরা নিউজিল্যান্ডে ফিরতে পারবেন। এভাবে অক্টোবর মাস নাগাদ সীমান্তে সব ধরনের বাধানিষেধ তুলে নেয়া হবে।

এ নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা বলেন, আমরা সব বাধা নিষেধ তুলে নেয়ার পথে এগিয়ে যাচ্ছি। তবে এখনো পথ অনেক বাকি রয়েছে। এখন থেকে কাউকে সরকারি কোয়ারেন্টাইন হোটেলে আইসোলেশনে থাকা বাধ্যতামূলক নয়। যারা ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন তারা নিজের পছন্দ মতো স্থানেই ১০ দিন আইসোলেশনে থাকতে পারবেন।

বিশ্বের যে কটি দেশ কোভিড-১৯ মহামারি মোকাবেলায় কঠিন পদক্ষেপ নিয়েছে তার মধ্যে নিউজিল্যান্ড অন্যতম। দেশটিতে এখন পর্যন্ত মাত্র ১৭ হাজার জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আর এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৫৩ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status