ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ভারত ও চীন সেনা সংঘর্ষে ‘আতঙ্কে পানিতে ডুবে প্রাণ গেছে ৩৮ চীনা সেনার’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 February, 2022, 11:54 PM

ভারত ও চীন সেনা সংঘর্ষে ‘আতঙ্কে পানিতে ডুবে প্রাণ গেছে ৩৮ চীনা সেনার’

ভারত ও চীন সেনা সংঘর্ষে ‘আতঙ্কে পানিতে ডুবে প্রাণ গেছে ৩৮ চীনা সেনার’

২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনা ও ভারতীয় বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। এতে সে সময় ২০ জন ভারতীয় সেনা নিহত হয় বলে জানায় ভারত। চীন জানায়, তাদের চারজন সেনা নিহত হয় সংঘর্ষে। তবে নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বাহিনীর সঙ্গে সেই সংঘর্ষে চীনের ৪২ সেনা নিহত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম গবেষকদের একটি গ্রুপের প্রতিবেদন উদ্ধৃত করে অস্ট্রেলিয়ার সংবাদপত্র দ্য ক্লাক্সন নতুন এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের জুনে ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষের পর পিছু হটলে চীনা সেনারা গালওয়ান নদীতে ভেসে যায়।

ক্লাক্সন সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে, পিএলএ (চীনের সেনাবাহিনীর আনুষ্ঠানিক নাম) সেনারা আতঙ্কিত হয়ে পিছু হটে। এরমধ্যে অন্তত ৩৮ জন সেনা নদীতে ভেসে যায়।

ক্লাক্সন সংবাদপত্রের এডিটর অ্যান্থনি ক্লান ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বাফার জোনে চীনা সেনারা তাদের শিবির সরিয়ে নিয়েছে কি না তা নিশ্চিত হতে ভারতীয় সেনারা আসে। এরপর দুই বাহিনীর মধ্যে হাতাহাতি শুরু হয়।

অ্যান্থনি ক্লান আরও বলেন, এরপর ফেরার পথে চীনা সেনারা পানিতে ভেসে যায়।

ক্লাক্সনের রিপোর্টে বলা হয়েছে, ১৫ জুন ভারতের কর্নেল সন্তোষ বাবু ও তার সেনারা চীনা শিবির উচ্ছেদ করতে বিতর্কিত অঞ্চলে যায়। সেখানে পিএলএ কর্নেল কিউ ফাবাও তার প্রায় ১৫০ সেনা নিয়ে উপস্থিত ছিলেন। তিনি আলোচনার বদলে তার সেনাদের লড়াইয়ের নির্দেশ দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status