ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
মহসিনের মৃত্যু, মামলা করলেন রিয়াজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 3 February, 2022, 6:07 PM

মহসিনের মৃত্যু, মামলা করলেন রিয়াজ

মহসিনের মৃত্যু, মামলা করলেন রিয়াজ

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করা চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ৬ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে এ ঘটনায় রিয়াজ বাদি হয়ে ধানমন্ডি থানায় অপমৃত্যু মামলা করেছেন। এছাড়া মহসিন খানের লাইসেন্স করা পিস্তল জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি ইকরাম আলী মিয়া বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। তারপরও আমরা তদন্ত করেছি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডির বাসায় ফেসবুক লাইভে এসে ১৬ মিনিটের বেশি সময় মৃত্যুর আগে নানা বিষয় নিয়ে কথা বলেন মহসিন।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ধানমন্ডির ৭ নম্বর রোডের একটি বাড়ির লেভেল-৫ এর একটি ফ্ল্যাটে নিজের লাইসেন্সকৃত বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন আবু মহসিন খান।

মহসিন খান পেশায় ব্যবসায়ী। মাথায় গুলি করার আগে ফেসবুক লাইভে তিনি বার্ধক্যের নিঃসঙ্গতা, পরিবার নিয়ে হতাশার কথা বলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে তার মাকে নিয়ে অস্ট্রেলিয়ায় থাকেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status