ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
তামিমের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন মাহমুদুল্লাহ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 2 February, 2022, 12:15 PM

তামিমের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন মাহমুদুল্লাহ

তামিমের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন মাহমুদুল্লাহ

সম্প্রতি এক ঘোষণায় তামিম ইকবাল জানিয়েছেন, আগামী ৬ মাস জাতীয় দলের হয়ে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন না তিনি। এরপর যদি তাকে দলের প্রয়োজন হয় তাহলেই ফিরবেন। অন্যথায় আর কখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না দেশসেরা এই ওপেনার।

তামিমের এমন সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুলেছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মিনিস্টার ঢাকার হয়ে বিপিএল খেলছেন এই দুই তারকা। নিয়মিত দেখা হচ্ছে, আড্ডাও দিচ্ছেন। তাইতো সতীর্থের সাময়িক অবসর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পরতে হলো রিয়াদকে।
এক প্রশ্নের জবাবে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘সে (তামিম) তার মতামত জানিয়েছে, এটা পুরোপুরি ওর ওপর। ওর ওয়ার্কলোড কীভাবে সামলাবে সেটা তার ব্যাপার। আমার সঙ্গে এ বিষয়ে সেভাবে কথা হয়নি, যেহেতু একটা টুর্নামেন্টের মাঝপথে আছি। আমরা যেটা জানি বোর্ডের সঙ্গে ওর কথা হয়েছে এবং আমি তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status