ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পিএসজির দশ নম্বর জার্সি গায়ে খেলেছেন মেসি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 February, 2022, 8:20 PM

পিএসজির দশ নম্বর জার্সি গায়ে খেলেছেন মেসি

পিএসজির দশ নম্বর জার্সি গায়ে খেলেছেন মেসি

এলএম-১০ নামেই যাকে সবাই চেনেন। ক্যারিয়ারের লম্বা সময় ধরে ১০ নম্বর জার্সি গায়ে খেলেছেন। বার্সেলোনায় থাকার পুরোটা সময়ই ১০ নম্বর জার্সি পরে খেলেছেন তিনি। আর্জেন্টিনাতে এখনো ১০ নম্বর জার্সিটি পরেই মাঠে নামেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।

চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান এই আর্জেন্টাইন তারকা। সতীর্থ নেইমার ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে চাইলেও নেননি তিনি। খেলেছেন শুরুর দিককার ৩০ নম্বর জার্সি গায়ে। তবে পিএসজিতে প্রথমবারের মতো  ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নেমেছিলেন মেসি।

মঙ্গলবার রাতে নিসের বিপক্ষে কোপা দি ফ্রান্সের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামে পিএসজি। এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ১ থেকে ১১ নম্বর পর্যন্ত জার্সি পরে নামতে হয় ফুটবলারদের।

পিএসজির নিয়মিত ১০ নম্বর জার্সি পরেন নেইমার। তিনি ইনজুরিতে থাকায় নিসের বিপক্ষে সেটি গায়ে মাঠে নামেন মেসি। শেষ ৩২ এর ম্যাচেও ছিলেন না নেইমার।

ওই ম্যাচে জার্সিটি গায়ে তুলেছিলেন জর্জিনিও উইজনাল্ডুম। এবার তুলেন মেসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status