ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
আইপিএল নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ, বাংলাদেশের ৫ জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 February, 2022, 6:42 PM

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ, বাংলাদেশের ৫ জন

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ, বাংলাদেশের ৫ জন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। চূড়ান্ত এই তালিকায় আছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার।

আইপিএলের আসন্ন নিলামের জন্য প্রাথমিক তালিকায় ৯ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল। কিন্তু যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন চারজন।


চূড়ান্ত তালিকায় বাংলাদেশের পাঁচজনকে রাখা হয়েছে। বাংলাদেশের পাঁচ ক্রিকেটার হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট ৪৮ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপির তালিকায়। সেখানে বাংলাদেশের দুজন, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব-মোস্তাফিজ ছাড়াও আইপিএল নিলামের তালিকায় নাম ওঠা বাংলাদেশের বাকি তিনজনেরই ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি করে। এর মধ্যে লিটনকে রাখা হয়েছে ২১ নম্বর সেটে, তাসকিনকে রাখা হয়েছে ৩১ নম্বর এবং শরিফুলকে রাখা হয়েছে ৩৯ নম্বর সেটে।

বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার ছাড়াও নিলামে উঠবে আফগানিস্তানের ১৭, অস্ট্রেলিয়ার ৪৭, ইংল্যান্ডের ২৪, আয়ারল্যান্ডের ৫, নিউজিল্যান্ডের ২৪, দক্ষিণ আফ্রিকার ৩৩, শ্রীলঙ্কার ২৩, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, জিম্বাবুয়ের ১, নামিবিয়ার ৩, নেপালের ১, স্কটল্যান্ডের ২ ও যুক্তরাষ্ট্রের ১ ক্রিকেটারের নাম।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status