ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
সখীপুরে কবর খুঁড়ে ৪ কঙ্কাল চুরি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 25 January, 2022, 12:34 PM

সখীপুরে কবর খুঁড়ে ৪ কঙ্কাল চুরি

সখীপুরে কবর খুঁড়ে ৪ কঙ্কাল চুরি

টাঙ্গাইলের সখীপুরে কবরস্থান থেকে কবর খুঁড়ে ৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোটচওনা হাজী বাড়ি এলাকার সামাজিক কবস্থানের কবর খুঁড়ে এসব কঙ্কালগুলো চুরির ঘটনা ঘটে।

 জানা যায়, সোমবার (২৪ জানুয়ারি) সকালে ফজরের নামাজের পর ওই গ্রামের হেলাল উদ্দিন তার বাবার কবর জিয়ারত করতে ওই কবরস্থানে যান। এ সময় তিনি পাশের ৪টি কবর খুড়া অবস্থায় দেখতে পান।

ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান জুয়েল বলেন, এটি আমাদের সামাজিক কবরস্থান। এ কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও চুরি হয়েছে। তবে কঙ্কাল চুরির ঘটনাটি খুবই দুঃখজনক।

কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি রায়হান সরকার বলেন, কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা নিন্দনীয়। এ ঘটনাটি প্রশাসনকে অবগত করা হবে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে সাইদুল হক ভূঁইয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status