ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
৪ ছানা নিয়ে বনেই ফিরলো মা মেছো বিড়াল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 24 January, 2022, 8:10 PM

৪ ছানা নিয়ে বনেই ফিরলো মা মেছো বিড়াল

৪ ছানা নিয়ে বনেই ফিরলো মা মেছো বিড়াল

হবিগঞ্জের বানিয়াচং থেকে চারটি মেছো বিড়ালের ছানা উদ্ধার করেছে বণ্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। পার্শ্ববর্তী জঙ্গলে ছানা এবং মেছো বিড়ালের খাবার ও নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করে বন বিভাগের লোকজন অবমুক্ত করে দেয়া হয়। পরে মা মেছো বিড়াল ছানাগুলো নিয়ে জঙ্গলে চলে যায়।

রোববার (২৩ জানুয়ারি) মধ্যরাতে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের দীপক চক্রবর্তীর বসতবাড়ী থেকে ছানাগুলো উদ্ধার করা হয়। এর আগে ঐ বসতবাড়ীর লোকজন তাদের একটি পরিত্যক্ত ঘরে মেছো বিড়ালের ছানাগুলোর অস্তিত্ব টের পেয়ে উৎসুক লোকজনের অগোচরে নিরাপদে সরিয়ে রাখেন। পরবর্তীতে বাড়ির মালিক দীপক চক্রবর্তী বানিয়াচং থানাকে অবহিত করেন। খবর পেয়ে হবিগঞ্জ বন বিভাগের লোকজন থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অবমুক্ত করে দেন।
 
এ ব্যাপারে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবাস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, মাত্র ৫-৬ দিনের দুধের ছানাগুলো উদ্ধারের পর বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে রাখি। পরে সেখান থেকে আমাদের উপস্থিতিতে মা মেছো বিড়াল নিয়ে যায়। যেখানে আছে সেখানে নিরাপদেই থাকবে ছানাগুলো। আমাদের আহবান সাধারণ মানুষের কাছে তা হলো আপনারা নিরীহ বন্যপ্রাণী হত্যা না করে আমাদের কে জানাবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status