ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
যে কারণে মিশরীয় ভক্তকে উপহার পাঠালেন শাহরুখ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 24 January, 2022, 8:07 PM

যে কারণে মিশরীয় ভক্তকে উপহার পাঠালেন শাহরুখ

যে কারণে মিশরীয় ভক্তকে উপহার পাঠালেন শাহরুখ

শাহরুখের দেশের লোক’ এর জন্য বিনা পয়সাতেও বুকিং করেছিলেন এক মিশরীয় ট্রাভেল এজেন্ট, পরের ঘটনা মুগ্ধ করবে আপনাকে! নতুন বছর শুরুর ঠিক আগের মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল শাহরুখ খানকে নিয়ে এক অধ্যাপিকার টুইট। সেই টুইটে এক মিশরীয় ট্রাভেল এজেন্টের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করার পাশাপাশি এসআরকে-র প্রতি সেই ভিন দেশির ভালোবাসার কথা জানিয়েছিলেন অশ্বিনী দেশপাণ্ডে।

মিশরের এক ট্রাভেল এজেন্টকে টাকা পাঠাতে গিয়ে সমস্যায় পড়েন অশ্বিনী দেশপাণ্ডে নামের অশোকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ওই প্রফেসর। তারপরের ঘটনা অবাক করার মতো। কেবলমাত্র শাহরুখ খানের দেশের লোক বলে কোনোরকম টাকা না পেয়েও অশ্বিনী দেবীর সমস্ত বুকিং নিজের টাকায় সেরেছিল ওই ট্রাভেল এজেন্ট। কারণ সে শাহরুখ খানের ‘খাস’ ভক্ত। সেই ঘটনার কথা ভাইরাল হওয়ার পরেই ধন্য ধন্য বর ওঠে শাহরুখ খানকে নিয়ে।

এবার এই কাহিনির দ্বিতীয় পর্ব প্রকাশ্যে আনলেন অশ্বিনী দেশপাণ্ডে। বলা যায় কাঙ্খিত পরিণতি পেল এই গল্প, সৌজন্যে শাহরুখ খান। নিজের ফ্যানের জন্য একটি অটোগ্রাফ করা ছবি এবং হাতে লেখা চিঠি পাঠিয়েছেন শাহরুখ খান। পাশাপাশি ওই ট্রাভেল এজেন্টের মেয়ের জন্যও ছবিতে অটোগ্রাফ দিয়েছেন শাহরুখ, বাদ পড়েননি ওই প্রফেসরের মেয়েও।

৩১শে ডিসেম্বর সেই টুইট ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন ওই মিশরীয় ট্রাভেল এজেন্ট। আর এই কৃতজ্ঞতার কথা সবার সামনে আনায় আলোচনার শীর্ষে উঠে আসেন অশ্বিনী দেশপাণ্ডেও। এরপর ১০ই জানুয়ারি মিশরে পৌঁছানোর পর ওই ট্রাভেল এজেন্টের সঙ্গে সাক্ষাতের পর একসঙ্গে ছবি তুলে টুইটারেই ফের একটি আবদার করেছিলেন ওই অধ্যাপিকা।

শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্টকে ট্যাগ করে শাহরুখের একটি অটোগ্রাফ করা ছবি চেয়ে পাঠিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন যদি শাহরুখ এতটুকু করতে পারেন তবে ওই ট্রাভেল এজেন্ট এবং তার মেয়ে খুব খুশি হবে।

ব্যাস, ওমনি শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি যোগাযোগ করেন ওই অধ্যাপিকার সঙ্গে। অশ্বিনী দেবীর মারফত ওই মিশরীয় ভক্তকে শাহরুখ পাঠিয়ে দেন নিজের ছবিতে অটোগ্রাফ করে। তবে এখানেই শেষ নয়, সোনায় সোহাগা তো একেই বলে। ওই ভক্তর জন্য নিজের হাতে লেখা একটি চিঠিও পাঠান শাহরুখ। সেখানে লেখা রয়েছে, ধন্যবাদ আপনাকে আমার সহ-নাগরিকের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তোমার এই দয়ালু ব্যবহারে সবাই মুগ্ধ। তোমার মতো বড়মাপের মানুষ যেন সর্বত্র থাকে এটাই প্রার্থনা।

বলিউডের অন্যতম আইকন শাহরুখ খান, তিন দশক ধরে তার অভিনয়ের জাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল। তবে কিং খানের জনপ্রিয়তা কোনো দেশের গণ্ডিতে বাধা নেই। গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ভক্ত। শুধু যে প্রবাসী ভারতীয়রা শাহরুখের ভক্ত তা নয়, নানা জাতি-ধর্ম-বর্ণের মানুষ কিং খানের ফ্যান। সে কথাই ফের প্রমাণ করে দিল এই ঘটনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status