ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
স্কুলছাত্রীর মাকে ধর্ষণচেষ্টা শিক্ষকের, থানায় অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 24 January, 2022, 5:45 PM

স্কুলছাত্রীর মাকে ধর্ষণচেষ্টা শিক্ষকের, থানায় অভিযোগ

স্কুলছাত্রীর মাকে ধর্ষণচেষ্টা শিক্ষকের, থানায় অভিযোগ

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় স্কুলছাত্রীর মাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে খোকন চন্দ্র শর্মা (৫০) নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (২৩ জানুয়ারি) রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

অভিযুক্ত খোকন চন্দ্র শর্মা উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা যায়, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তো ভুক্তভোগীর মেয়ে। মেয়ের পড়াশোনার খোঁজ নিতে প্রায়ই স্কুলে যেতেন তিনি। একপর্যায়ে শিক্ষক খোকন চন্দ্র শর্মার সাথে পরিচয় হয় তার। এ সুযোগে প্রায় সময় ভুক্তভোগীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন তিনি। এতে রাজি না হওয়ায় প্রায়ই অর্থের লোভ দেখাতেন খোকন। কোনো কিছুতে রাজি না হওয়ায় একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই নারীকে ভয়ভীতি-হুমকিও দিতেন তিনি। কিছুদিন আগে ওই নারীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান অভিযুক্ত শিক্ষক। এসময় ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যান তিনি।

ভুক্তভোগী ওই নারী বলেন, শিক্ষক খোকন আমাকে প্রায় কুপ্রস্তাব দিতেন। আমি রাজী না হওয়ায় আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে হত্যা করবে বা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদে সভাপতিকে বিচার দেই। কিন্তু তারা সমাধান করতে ব্যর্থ হন। আমি গরীব বলে কি বিচার পাবো না। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।

ওই নারীর স্বামী বলেন, আমি গরীব মানুষ, তাই সংসার চালানোর জন্য ঢাকায় ও কুমিল্লায় কাজ করতে যাই। আর সেই সময় খোকন মাস্টার আমার স্ত্রীর সাথে এমন ঘটনা ঘটায়। এলাকায় তার প্রভাব থাকায় বিচার পাইনি। আমি প্রশাসনের কাছে অভিযোগের সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক খোকনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

রাণীশংকৈল থানার ওসি জাহিদ ইকবাল জানান, ওই নারীর অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status