ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
দেশে করোনায় আরও ১৫ মৃত্যু, শনাক্তের হার ৩২ .৩৭ শতাংশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 24 January, 2022, 5:50 PM

দেশে করোনায় আরও ১৫ মৃত্যু, শনাক্তের হার ৩২ .৩৭ শতাংশ

দেশে করোনায় আরও ১৫ মৃত্যু, শনাক্তের হার ৩২ .৩৭ শতাংশ

করোনার উর্ধ্বমুখী সংক্রমণের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। ছবিটি ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে তোলা -ফোকাস বাংলা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ২৮ হাজার ২৩৮ জনের মৃত্যু হলো।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮২৮ জনের। এ নিয়ে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৬ লাখ  ৯৯ হাজার  ৯৬৪ জনে পৌঁছেছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৯৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়  ৪৫ হাজার ৮০৭ টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ।

এতে আরও বলা হয়েছে, গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৯৯৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯ জন পুরুষ, ৬ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৬ জন। ময়মনসিংহ বিভাগে ৩ জন ও সিলেট ২ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মারা গেছেন একজন করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status