ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশের পথে সিমন্স
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 22 January, 2022, 2:37 PM

বাংলাদেশের পথে সিমন্স

বাংলাদেশের পথে সিমন্স

ব্যাটিং পরামর্শক হয়ে আবার বাংলাদেশে ফিরছেন জাতীয় দলের সাবেক কোচ জেমি সিডন্স। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসার ভিসার প্রক্রিয়া এরই মধ্যে সেরে ফেলেছেন তিনি। চলতি মাসের শেষদিকেই ধরবেন ঢাকার বিমান।

বাংলাদেশের আসার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করছেন সিডন্স। যেখানে টাইগারদের সাবেক হেড কোচ জানিয়েছেন, তিনি নিজেও এখনো জানেন না বাংলাদেশে এসে কোন দল বা ঠিক কাদের নিয়ে কাজ করবেন।

সিডন্স বলেছেন, ‘আমি বাংলাদেশের ভিসা পেয়ে গেছি। আমার পরবর্তী কোচিং অধ্যায় হবে সেখানে। আশা করছি দুই বছর কাজ করব। অক্টোবরে আবার টি-২০ বিশ্বকাপের জন্য ফিরব অস্ট্রেলিয়ায়।’

তিনি আরো বলেন, ‘আমি জাতীয় দলের ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করব, পাশাপাশি তরুণ নিয়েও কাজ করব। আমি শতভাগ নিশ্চিত নই আমার সিংহভাগ সময় কাদের সঙ্গে কাটবে। তবে এটি নিশ্চিত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে কাজ করব।’

এরপর সিডন্স যোগ করেন, ‘আজকে আমি ভিসা পেয়ে গেছি। এই মাসের শেষদিকের টিকিট করবো। আশা করছি ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই কাজ শুরু করতে পারবো। বাংলাদেশে আগেও কাজ করেছি। তখন দারুণ সময় কেটেছে। এবারও ভালো হবে আশা করছি।’

জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। সিডন্সের অধীনে বাংলাদেশ দল ১৯ টেস্টের মধ্যে ২টি জিতেছে, হেরেছে ১৬টি।

ওয়ানডেতে ৮৪ ম্যাচে ৩১ জয়ের বিপরীতে পরাজয় ছিল ৫৩ ম্যাচে। টি-২০ ফরম্যাটের ৮ ম্যাচে সবগুলোই হেরেছিল বাংলাদেশ। তবে সিডন্সের সবচেয়ে বড় অবদান ছিল আজকের এই পঞ্চপাণ্ডব তৈরিতে ভূমিকা রাখা। তার আমলে টাইগার ব্যাটসম্যানদের উন্নতি ছিল চোখে পড়ার মতো। এখনও সাকিব-তামিমরা তাদের পারফরম্যান্সের কৃতিত্ব সিডন্সকে দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status