ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
নায়িকা পপি ছেলের মা-ই হয়েছেন!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 January, 2022, 7:23 PM

নায়িকা পপি ছেলের মা-ই হয়েছেন!

নায়িকা পপি ছেলের মা-ই হয়েছেন!

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি অনেক দিন ধরেই আড়ালে। সিনে পাড়ায় গুঞ্জন, বিয়ে করে সংসারী হয়েছেন তিনি। এরপর গুঞ্জন ছড়ায়, মা হতে চলেছেন পপি। সর্বশেষ গত ২৯ অক্টোবর একটি সূত্রে জানা যায়, তিনি পুত্রসন্তানের মা হয়েছেন!

তবে সম্প্রতি চলচ্চিত্রাঙ্গনে খবর ছড়ায় এই নায়িকা কন্যা সন্তানের মা হয়েছেন। কিন্তু পপির পারিবারিক ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, পপি পুত্র সন্তানেরই মা-ই হয়েছেন। আর সেই সন্তান জন্ম নিয়েছে গত নভেম্বর মাসে।

ওই সূত্র বলছে, পপি ২০২১ সালের ১০ নভেম্বর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আর সন্তান জন্ম নিয়েছে ঢাকায়। পপির পরিবারের ঘনিষ্ঠ ওই ব্যক্তির দাবি, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে পপি কন্যা সন্তানের মা হয়েছেন বলে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সঠিক নয়। আমরা পারিবারিকভাবে জেনেছি, তিনি পুত্রসন্তান জন্ম দিয়েছেন।

পপি স্বামী পুরান ঢাকার একজন ব্যবসায়ী। এক সময় তিনি মালয়েশিয়ায় ছিলেন। সেই সুবাদেই গুঞ্জন ছড়ায়, পপি সন্তান জন্ম দেওয়ার জন্য মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেটিও গুজব বলে জানায় ওই সূত্র।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পপি। প্রথম সিনেমাতেই বাজিমাৎ করেন। এরপর অসংখ্য দর্শকপ্রিয় ও সফল সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status