ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
আমাকে নিয়ে ব্যবসা করেছে, অকপটে স্বীকার নুসরাতের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 January, 2022, 6:42 PM

আমাকে নিয়ে ব্যবসা করেছে, অকপটে স্বীকার নুসরাতের

আমাকে নিয়ে ব্যবসা করেছে, অকপটে স্বীকার নুসরাতের

প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর ফের বিয়ে-সন্তান জন্ম দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন টালিউডের তারকা অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। তার ব্যক্তিজীবন নিয়ে কম জলঘোলা হয়নি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে নুসরাত জাহান বলেন, প্রত্যেক মানুষের জীবনে কিছু আদর্শ থাকে। আমরা আমাদের সম্পর্ক ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছি। নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আমি বিতর্ক তৈরি করিনি, মানুষ আমাকে বিতর্কে জড়িয়েছে। অনেক ছোটবেলা থেকে আমাকে ‘বিতর্কিত’ ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে। বারবার এটা নিয়ে ব্যবসাও হয়েছে। প্রতিটি মিডিয়া হাউজ আমার বিতর্ক নিয়ে ব্যবসা করেছে। আমি মানছি যেকোনো জিনিস বিক্রি করতে হতে হলে তাতে মসলা প্রয়োজন। আমাকে যদি কেউ বলে আমি বিক্রয়যোগ্য তবে সেটা আমার কাছে গর্বের। কিন্তু কোথাও গিয়ে সেটা যদি ভীষণ ব্যক্তিগত হয়ে যায়, তখন থামতে হয়। এই জার্নালিজমটা সবাই ফলো করেন না।

তিনি আরো বলেন, আগে দুঃখ পেতাম, এখন আর পাই না। কিন্তু আমি তো রক্ত মাংসের মানুষ, সুপার ওম্যান না। আমি ১০০টা ভুল করেছি, ভুল থেকে শিক্ষা নিয়েছি, আবার নতুন ভুল করেছি। তারকাদের কাছে থেকে এতো প্রত্যাশা কেন? মানুষ কী ভাবছে নুসরাত আবার কী ভুল করবে সেখান থেকে আবার বিতর্ক তৈরি হবে? আমি কিন্তু এসবের মধ্যে নেই।

স্বামী যশের সঙ্গে সম্পর্ক নিয়ে এই অভিনেত্রী বলেন, যশের সঙ্গে সম্পর্ক কেমন এটা আলাদা করে বলতে অদ্ভুত লাগে। জানি না মানুষের এটা নিয়ে এতো প্রশ্ন কেন? সবাই সব জানে আবার কেউ কিছু জানে না। আমরা একটা ব্যক্তিগত জীবন চাই। ছাদে দাঁড়িয়ে চিৎকার করে সব বলি না বলেই বোধহয় এতো প্রশ্ন! আমার একটাই উত্তর, আমরা ভালো আছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status