ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
নিখোঁজের ১২ দিন পরও সন্ধান মেলেনি ব্যাংক কর্মকর্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 19 January, 2022, 6:13 PM

নিখোঁজের ১২ দিন পরও সন্ধান মেলেনি ব্যাংক কর্মকর্তার

নিখোঁজের ১২ দিন পরও সন্ধান মেলেনি ব্যাংক কর্মকর্তার

বরগুনার বেতাগী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও অগ্রণী ব্যাংকের ঢাকা বিওয়াপদা ব্রাঞ্চের সিনিয়র অফিসার মো. নজরুল ইসলাম (৫৭) নিখোঁজের ১২ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি। এতে তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।

জানা গেছে, ব্যাংকার নজরুল ইসলাম ঢাকার শনির আখড়ায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। সেখান থেকে গত ৭ জানুয়ারি সকালে ঢাকার উত্তরখান এলাকায় তার নিজ বাড়ির মাসিক ভাড়া আদায়ের জন্য রওনা হয়ে যান। এরপর আর বাসায় ফেরেননি। দুপুর থেকে নিখোঁজ হন।
তার সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও অনেক খোঁজাখুঁজির পরেও আজ পর্যন্ত তার সন্ধান মিলছে না।  স্ত্রী মোসা. রুবিনা নজরুলের পক্ষ থেকে নিখোঁজের ঘটনায় ইতিমধ্যে ঢাকার উত্তর খান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নজরুলের বাবা মৃত মোকসেদ আলী সিকদার। তার স্ত্রী, দুই ছেলে, দুই বোন ও এক ভাই রয়েছে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও তিনি জড়িত রয়েছেন। অগ্রণী ব্যাংকের অফিসার্স সমিতির পাশাপাশি তিনি ঢাকাস্থ বেতাগী উপজেলা কল্যাণ সমিতির অর্থবিষয়ক সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। কোনো ব্যক্তি তার খোঁজ  পেলে পারিবারিক সূত্রে দেওয়া এই নম্বরে +৮৮০১৬২০-৩৩২৮৬৬ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাআলম হাওলাদার জানান, নিখোঁজের বিষয় এখানে কোনো তথ্য নেই। তবুও কোনো সহযোগিতার প্রয়োজন হলে বেতাগী থানা পুলিশ এগিয়ে আসবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status