দিনাজপুরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রী সেলসিয়াস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 January, 2022, 2:26 PM
দিনাজপুরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রী সেলসিয়াস
দিনাজপুরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ডিগ্রী সেলসিয়াস। কনকনে শীত ও হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সবচেয়ে বিপাকে এদিকে দুরদুরান্ত থেকে কাজের সন্ধানে আসা মানুষগুলো কাজ না পেয়ে ফিরছে ভারাক্রান্ত মনে। এদিকে শীত বন্ত্রের অভাবে ছিন্নমুল ও বয়স্ক মানুষগুলো বাচা মরার লড়াই করছে।
আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জোল হোসেন জানান, দিনাজপুরে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রী সেলসিয়ার রেকর্ড করা হয়েছে ও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮/১০ কিলোমিটার। অব্যাহত শৈতপ্রবাহটি আরো কয়েকদিন থাকবে বলেও তিনি জানান।