ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
পুলিশের সহায়তায় রেলস্টেশনে সন্তান জন্ম, আনন্দে আত্মহারা মা-বাবা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 January, 2022, 1:08 PM

পুলিশের সহায়তায় রেলস্টেশনে সন্তান জন্ম, আনন্দে আত্মহারা মা-বাবা

পুলিশের সহায়তায় রেলস্টেশনে সন্তান জন্ম, আনন্দে আত্মহারা মা-বাবা

পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে পুলিশের সহায়তায় ফুটফুটে এক কন্যাসন্তান জন্ম দিয়েছেন এক নারী। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সন্তান প্রসব করা নারীর নাম কনিকা খাতুন। তিনি ঈশ্বরদী উপজেলার আরামবাড়ী বাজার এলাকার উজ্জ্বল হোসেনের স্ত্রী।

জানা গেছে, স্বামীর সঙ্গে বাবার বাড়ি রাজশাহী যাচ্ছিলেন কনিকা। বাড়ি থেকে বের হওয়ার আগে সামান্য ব্যথা অনুভব করলে সতর্কতাস্বরূপ পরিচিত এক নারীকেও সঙ্গে নেন। স্টেশন এলাকায় পৌঁছালে তীব্র ব্যথা অনুভূত হয়। পরে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের সহযোগিতায় একজন নারী কনস্টেবলের শাড়ি দিয়ে সন্তান প্রসবের উপযোগী পরিবেশ তৈরি করেন ওই নারী। সেখানেই ফুটফুটে কন্যাসন্তান জন্ম দেন কনিকা।

কনিকা বলেন, আমি প্রথমবার মা হলাম। আসলে বুঝতেই পারিনি আমার সময় হয়ে গেছে। আমার গণনায় ভুল ছিল। বাবার বাড়িতে গিয়ে প্রসব হবে সেটাই ভেবেছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া জানান তিনি।

 প্রসূতির স্বামী উজ্জ্বল হোসেন বলেন, বাবার বাড়িতে সন্তান প্রসবের কথা চিন্তা করে স্ত্রীকে নিয়ে রাজশাহীতে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয়ে ঈশ্বরদী রেলস্টেশনে আসি। প্রচণ্ড ব্যথা অনুভব করলে রেলপুলিশকে বিষয়টি জানালে তারা সন্তান জন্মের মতো পরিবেশ স্টেশনেই তৈরি করে দেন। এজন্য পুলিশকে ধন্যবাদ জানান তিনি।

স্থানীয় আকলিমা ক্লিনিকের গাইনি বিষয়ক চিকিৎসক রাবেয়া বসরী রোজি বলেন, প্রসূতি মা আমাদের হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে মা-মেয়ে সুস্থ রয়েছেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, খবর পেযে আমি দুজন নারী কনস্টেবলকে তাদের সহযোগিতা করার জন্য পাঠাই। তারা সন্তান প্রসবের জন্য প্রসূতিকে সব ধরনের সহযোগিতা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status